আধিপত্যবাদবিরোধী পথসভা হাসনাত আবদুল্লাহর

Printed Edition
bangla 3
পথসভায় বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ : নয়া দিগন্ত

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটা পক্ষ ক্ষমতার আগেই ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। ক্ষমতা পাইলে তাদের আসল রূপ বের হয়ে আসবে। ক্ষমতা না থাকলে তারা বিনয়ী, আর ক্ষমতা পাইলে উদভ্রান্তের মত হয়ে যায়। আগামী নির্বাচন আমাদের মুক্তির নির্বাচন, অর্থনৈতিক স্বাধীনতার নির্বাচন, এ নির্বাচন টেন্ডারবাজী, মামলাবাজী ও চাঁদাবাজী থেকে বেরিয়ে আসার নির্বাচন।

গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী গণসংযোগ ও প্রচারণা শেষে সন্ধ্যায় বারুর গ্রামে আথয়োথজিত এক পথসভায় এ কথা বলেন জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ।

তিনি আরো বলেন, অনেকে হুমকি-ধমকি দিচ্ছেন, মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছেন। কিন্তু আমাকে বাঁচানোর জন্য দেবিদ্বারের মানুষই যথেষ্ট। দেবিদ্বারের মা-বোনেরাই আমাকে সেভ করবে। এমনকি বিএনপি ও জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। দেবিদ্বারে যারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের শক্তি, তারা প্রত্যেকেই আমার পাশে দাঁড়াবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা প্রতিযোগিতা করব, প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা থাকবে। চাঁদাবাজদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আমাদের বিরোধিতা করছে তারা বুঝতে পেরেছে তাদের টেন্ডারবাজির ব্যবসা, চাঁদাবাজির ব্যবসা, মামলাবাজির ব্যবসা আমরা বন্ধ করে দেব। এজন্যই তারা এখন আমাদের সাথে বিরুদ্ধাচরণ শুরু করছে। এ সময় আরো বক্তব্য রাখেন- এনসিপির দেবিদ্বার উপজেলা সমন্বয়ক মো: জাহাঙ্গীর আলম, মাওলানা রায়হান সিদ্দিক, শামীম আহমেদ, সাথজেদুল রাফসান প্রমুখ।

উথল্লেখথ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মথনোনয়ন নিয়ে নির্বাচন করবেন হাসনাত আবদুল্লাহ। নির্বাচনী প্রচারণা না কথরে গত কয়েকদিন ধরে তিনি সকাল থেকে রাত পর্যন্ত দেবিদ্বারের থবিথভিন্ন গ্রামে আথধিপতথ্যবাদথবিথরোধী পথসভা ও গণসংযোগ করে যাচ্ছেন।