আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

Printed Edition
artho-r
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৪ এ ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরিতে স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত ১৫ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৪-এর আয়োজন করে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আইসিএসবির সভাপতি হোসেন সাদাত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো: সাইফুদ্দিন, সিএফএ, জুরী বোর্ডের সদস্য মিস কালওয়ানী শান্তসুকুমার, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম এবং কোম্পানি সচিব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।