নয়া দিগন্তের ইউনিট সভা অনুষ্ঠিত

ভায় বকেয়া বেতন পরিশোধ, বন্ধ হওয়া বার্ষিক ইনক্রিমেন্ট চালুকরণ, মাসের প্রথম দিকে বেতন দেয়া, বেতন-ভাতা নিয়মিতকরণসহ ওয়েজবোর্ড ঘোষিত সব ধরনের সুযোগ-সুবিধা চালু করার দাবি জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক
Printed Edition

বিভিন্ন দাবি-দাওয়ার বাস্তবায়ন চেয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নয়া দিগন্ত ইউনিটের সভা অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায়। এতে সভাপতিত্ব করেন ইউনিট চিফ হামিম উল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি ইউনিট চিফ মীম ওয়ালী উল্লাহ। সভায় বকেয়া বেতন পরিশোধ, বন্ধ হওয়া বার্ষিক ইনক্রিমেন্ট চালুকরণ, মাসের প্রথম দিকে বেতন দেয়া, বেতন-ভাতা নিয়মিতকরণসহ ওয়েজবোর্ড ঘোষিত সব ধরনের সুযোগ-সুবিধা চালু করার দাবি জানানো হয়। সভায় উপস্থিত সদস্যদের পক্ষ থেকে নাইট শিফট অ্যালাউন্সসহ গভীর রাতে যাতায়াতের সুব্যবস্থা করার দাবি ওঠে।

স্মরণযোগ্য, পতিত স্বৈরাচারী সরকার গণমাধ্যমের জন্য বরাদ্দ নয়া দিগন্তের সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়ায় নয়া দিগন্তের সাংবাদিক-কর্মচারীদের অনেক সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায় এবং নয়া দিগন্তে বেতন-ভাতা অনিয়মিত হয়ে পড়ে।

সভায় উপস্থিত ছিলেন ইউনিটের সিনিয়র সদস্য নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, চিফ রিপোর্টার আবু সালেহ আকন, সাবেক ইউনিট চিফ আমীর হামযা চৌধুরী, বিশেষ সংবাদদাতা সৈয়দ শামসুজ্জামান নীপু প্রমুখ।