খুলনায় ‘শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব’ নিয়ে মতবিনিময় সভা
Printed Edition
খুলনায় ‘শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব : নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণসাক্ষরতা অভিযান ও জিপিইর সহযোগিতায় নগরীর খুলনায় হোটেল ওয়েস্টার্ন ইনে গতকাল আশ্রয় ফাউন্ডেশন এই মতবিনিময় সভার আয়োজন করে।
আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদফতর খুলনার উপ-পরিচালক মিহিরলাল সরদার, যুব উন্নয়ন অধিদফতর খুলনার সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, মহিলাবিষয়ক অধিদফতর খুলনার প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, গণসাক্ষরতা অভিযান ঢাকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি, গণসাক্ষরতা অভিযান ঢাকার প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার হাসিনা, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক এস এম আলাউদ্দিন, দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান সোহরাব হোসেন, আমার দেশের প্রতিনিধি শামুল হক শাওন, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য মিজানুর রহমান, অভিভাবক সুব্রত বিশ্বাস, শিক্ষক মুক্তারুন্নাহার, শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক লায়লা পারভীন, শিক্ষার্থী হরপ্রসাদ মাহাতো প্রমুখ।
এ ছাড়া আলোচনাপত্র উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। নির্ধারিত আলোচকের বক্তব্য রাখেন খুবির পরিসংখ্যান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মেনহাজুল আবেদীন। সঞ্চালনা করেন আশ্রয় ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমের প্রধান বনশ্রী ভান্ডারী।
মতবিনিময় সভায় বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিককর্মী, যুব সংগঠক, এসএমসি, পিটিএ সদস্য এবং এনজিওকর্মীসহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।