মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
Printed Edition
সিএনএন
মার্কিন বিমানবাহিনীর অভিজাত এরিয়াল ডেমোনস্ট্রেশন টিম ‘থান্ডারবার্ডস’-এর একটি এফ-১৬ যুদ্ধবিমান বুধবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে বিধ্বস্ত হয়েছে। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী দুর্ঘটনার ঠিক মুহূর্ত আগে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
বিমানবাহিনীর মুখপাত্র স্টাফ সার্জেন্ট জোভান্টে জনসন বুধবার এক ই-মেইলে নিশ্চিত করেছেন, পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন এবং তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণ মিশনের সময় নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।