আজ আসছেন আনিকা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে অবশ্য বদলি হিসেবে তিনি মাঠে নেমেছিলেন। এখন সাফ দলেও অনুশীলন ক্যাম্পেও রাখা হয়েছে তাকে। ফলে জাতীয় দলের সাথে ক্যাম্পে যোগ দেয়ার জন্য আজ তিনি আসছেন বাংলাদেশে। ঢাকায় এসেই চলে যাবেন চট্টগ্রামে। জানান বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরন। এবার বাংলাদেশের লক্ষ্য নারী সাফে হ্যাটট্রিক শিরোপা। তাই ভারতে সাফ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দল থাইল্যান্ডে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে দুই ক্লাবের সাথে। এরপর থাইল্যান্ড থেকে সরাসরিই গোয়া যাবে আফঈদা খন্দকাররা। জাতীয় দল চট্টগ্রাম গেলেও অনূর্ধ্ব-১৭ দল থেকে গেছে বাফুফেতে। তারা আগস্টে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল এবং অক্টোবরে এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাই পর্ব খেলতে কোচ মাহাবুবুর রহমান লিটু ও মাহমুদা আক্তার অনন্যা ও মিরোনার অধীনে অনুশীলন করছে।