বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ড. রায়হানুল ইসলাম
Printed Edition
অর্থনৈতিক প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ড. মো: রায়হানুল ইসলাম। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে তাকে এ পদোন্নতি দেয়া হয়।
জানা গেছে, রায়হানুল ইসলাম ২০০৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। ভারত থেকে অর্থনীতিতে অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন। এর পরে থাইল্যান্ড থেকে ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সে প্রোফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ তিনি চীনের বেইজিং থেকে পিএচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ২২ বছরে বাংলাদেশ ব্যাংকের কর্মজীবনে এফআইসিএসডি, অফসাইট সুপারভিশন, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ ও সর্বশেষ বিএফআইইউতে দায়িত্ব পালন করেন। বগুড়ার কৃতী সন্তান রায়হানুল ইসলাম বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করতে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ভ্রমণ করেন। তিনি সবার দোয়া প্রার্থী।