শেখ কবির হোসেনের স্মরণে এফআইইউতে স্মরণসভা ও দোয়া মাহফিল

Printed Edition

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ কবির হোসেনের রূহের মাগফেরাত কামনায় এফআইইউ পরিবারের উদ্যোগে শনিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জয়েন্ট রেজিস্ট্রার মামুন উল মতিনের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউনুছ, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), বোর্ড অব ট্রাস্টিজ, এফআইইউ। মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করেন মো: মশিউর রহমান, রেজিস্ট্রার, এফআইইউ। স্মরণসভায় ট্রেজারার ও ভিসি (ভারপ্রাপ্ত) ড. মো: মুঞ্জুর-ই-খোদা তরফদারসহ উপস্থিত ট্রাস্টিবৃন্দ, সিন্ডিকেট সদস্যরা ও বিশিষ্ট অতিথিরা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে তার অবদান এবং এফআইইউ প্রতিষ্ঠা ও বিকাশে তার দূরদর্শী নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের দুই ছেলে শেখ মুশফেক কবির ও শেখ মোসাদ্দেক কবির, মো: আব্দুল্লাহ, বিওটি, এফআইইউ; মোহাম্মদ আব্দুল আজিজ, বিওটি, এফআইইউ; প্রফেসর ড. মাহবুবা নাসরিন, সিন্ডিকেট সদস্য; ফায়েকুজ্জামান, সদস্য, ফাইন্যান্স কমিটি, এফআইইউ, প্রফেসর অসিম সরকার, সিন্ডিকেট সদস্য, এফআইইউ; বেনজির আহমদ, সদস্য, বিওটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও আমন্ত্রিত অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।