হেলথ টিপস

পেটের মেদ বাড়ে এই ৬ খাবারে

Printed Edition

আজকাল পেটের মেদ প্রায় সবার জন্য একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পেটের মেদ কমাতে অনেকেই জিম করা, হাঁটা, সাঁতার কিংবা অনেক দামি কোনো ওষুধ ব্যবহারেও তেমন ফল পাচ্ছেন না। এ অবস্থায় জেনে নিন এমন ছয়টি খাবারের কথা, যেগুলো বাদ দিলে সহজেই পেটের মেদ কমবে।

১. কোমল পানীয় : এসব পানীয় দেখতে রঙিন, খেতে মজাদার; কিন্তু এতে থাকে অতিরিক্ত পরিমাণে চিনি, যা সরাসরি গিয়ে পেটের মেদ হিসেবে জমে। নিয়মিত এগুলো খেলে আপনি যতই হাঁটুন বা ব্যায়াম করুন, তেমন কোনো লাভ হবে না।

২. সাদা পাউরুটি-ময়দাজাতীয় খাবার : সাদা পাউরুটি বা ময়দা দিয়ে বানানো নানরুটি, কেক, বিস্কুট খাওয়ার পরপরই রক্তের শর্করা দ্রুত বাড়িয়ে দেয়, ফলে ক্ষুধা দ্রুত ফিরে আসে। দিন শেষে খাওয়া বেড়ে যায়, আর পেটে চর্বি জমে।

৩. ভাজা খাবার : চিপস বা ফ্রাইড খাবারে থাকে ট্রান্স ফ্যাট, অতিরিক্ত তেল ও ক্যালোরি, যা সরাসরি পেটের মেদ বাড়িয়ে দেয়। তাই মেদ কমাতে এগুলো এড়িয়ে চলুন।

৪. অ্যালকোহল : অনেকে ভাবেন একটু একটু খেলে তি নেই; কিন্তু অ্যালকোহল শরীরের মেটাবলিজম কমিয়ে দেয়, মানে যেটুকু খাবার খাচ্ছেন সেটিও শরীর ঠিকমতো পাচন করতে পারে না। উপরন্তু, অ্যালকোহল ক্ষুধা বাড়ায়, আর সেই সুযোগে আবারো অতিরিক্ত খাওয়া হয়ে যায়, যা পেটে চর্বি জমায়।

৫. প্রক্রিয়াজাত গোশত : সসেজ, বেকন, হ্যাম-এসব গোশতে থাকে অতিরিক্ত সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য ভীষণ তিকর। পেট ফুলে যায়, ফ্যাট জমে, আর দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁঁকিও বাড়ে।

৬. প্যাকেটজাত স্ন্যাকস, মিষ্টি খাবার : কুকিজ, পেস্ট্রিতে থাকে ট্রান্স ফ্যাট, চিনি, আর একগাদা প্রিজারভেটিভ। এসব খাবার বেশি খেলে শরীরে ক্যালোরি যুক্ত হয় আর সেই অতিরিক্ত ক্যালোরিই গিয়ে পেটে জমা হয় মেদ হিসেবে। ইন্টারনেট।