ন্যাশনাল লাইফের ১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন
Printed Edition
জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে। ১৭ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফকে এ পুরস্কার প্রদান করা হয়। লাইফ ইনস্যুরেন্স ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ প্রথম হয়ে গোল্ড পদক অর্জন করে। ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এর হাতে এই পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আবদুর রহমান খান এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ফিন্যান্সসিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়া। বিজ্ঞপ্তি।