অস্ট্রেলিয়ার দাবানলে মানুষের দেহাবশেষ উদ্ধার

Printed Edition

রয়টার্স

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভয়াবহ দাবানলের মধ্যে মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। কয়েক দিন ধরে জ্বলতে থাকা আগুনে বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে, হাজারো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়েছে এবং বিস্তীর্ণ অঞ্চল বিপর্যয়ের মুখে পড়েছে।

ভিক্টোরিয়ার ফরেস্ট ফায়ার ম্যানেজমেন্টের প্রধান অগ্নিনির্বাপণ কর্মকর্তা ক্রিস হার্ডম্যান বলেছেন, ‘আবহাওয়া আবার গরম, শুষ্ক ও ঝড়ো হয়ে ওঠার আগে এই দাবানলগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।” তিনি সতর্ক করে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের আরো কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, মেলবোর্ন থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তরে লংউডের কাছে একটি গাড়ির ১০০ মিটারের মঝ্যেই এই দেহাবশেষ পাওয়া গেছে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এই অঞ্চলটি লংউড দাবানলের আওতায় রয়েছে, যা রাজ্যের সবচেয়ে বড় অগ্নিকা-গুলোর একটি। এতে বহু বাড়িঘর, আঙুরক্ষেত ও কৃষিজমি পুড়ে ছাই হয়ে গেছে।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারপ্রধান (প্রিমিয়ার) জাসিন্টা অ্যালান জানিয়েছেন, রাজ্যে বর্তমানে ৩২টি সক্রিয় দাবানল রয়েছে। নিউ সাউথ ওয়েলসের সাথে ভিক্টোরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে কয়েকটি আগুন সর্বোচ্চ বিপজ্জনক মাত্রায় জ্বলছে।