২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জপদক জয়
Printed Edition
২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ছয়টি ব্রোঞ্জপদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
২৫টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি গত ২৩ নভেম্বর-১ ডিসেম্বর রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী পর্যটন শহর সোচিতে অনুষ্ঠিত হয়। এবারো আইজেএসও-তে ছয় সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে ছয়জনই পদক অর্জনের গৌরব অর্জন করেছে। ১ ডিসেম্বর কৃষ্ণসাগর তীরবর্তী এক কনভেনশন হলে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের পদক তুলে দেয়া হয়।
বাংলাদেশের পক্ষে ব্রোঞ্জ পদক অর্জন করেছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী বিহান পাল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আহনাফ আহমেদ সিনান, গলগথা ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী এইচ এম আজিজুর রহমান আলিফ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী নাশওয়ান হক মাহির এবং যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রুফফা নূর জারিয়াহ্। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ২৫টি দেশের সাথে প্রতিযোগিতা করে তারা এই পদক অর্জন করেছে। বিজ্ঞপ্তি।