ইনজুরিতে সালাহর লিভারপুল ক্যারিয়ার শেষ!
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইনজুরির কারণে চলতি মৌসুমেই মোহাম্মদ সালাহর লিভারপুল ক্যারিয়ারের ইতি ঘটছে বলে জানিয়েছেন মিসর জাতীয় দলের এক কর্মকর্তা। হ্যামস্ট্রিংয়ে ছিঁড়ে যাওয়া চোটে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে, ফলে প্রিমিয়ার লিগে আর মাঠে নামা হচ্ছে না তার। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে চোট পান সালাহ। ম্যাচের ৬০ মিনিটে মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে হাত নেড়ে বিদায় নেন তিনি।