নারী দিবসে একই অনুষ্ঠানে বিচারকের সাথে টুশি
Printed Edition
বিনোদন প্রতিবেদক
আগামী ৮ মার্চ নারী দিবস। এ দিবসে বিটিভিতে রাত ১০টায় দেশের এই প্রজন্মের প্রখ্যাত গীতিকার অধরা জাহানের উপস্থাপনায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মহাকালের মহাযাত্রী’। বিগত কয়েক মাসে বিটিভিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে অধরা জাহানের লেখা গান গেয়েছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক গায়িকাসহ এই প্রজন্মের গায়ক-গায়িকা নিয়ে ৩৫ জন। যথারীতি ‘মহাকালের মহাযাত্রী’ অনুষ্ঠানটিও অধরা জাহান ও দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার আলম আরা মিনুর পরিকল্পনায় নির্মিত হয়েছে। নারী দিবসের এই আয়োজনে অন্যান্য শিল্পীর সাথে ‘আমি সৃষ্টি আমি সান্ত¡না, কখনো আশ্রয় কখনো অগ্নিবীণা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। ২০২৩ সালের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় প্রধান বিচারকদের একজন ছিলেন সামিনা চৌধুরী। আর এই প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ হয়েছেন নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুশি। নারী দিবসকে ঘিরে অধরা জাহানের এই আয়োজনে টুশিও কণ্ঠ দিয়েছেন একটি গানে। গানটির শিরোনাম ‘মহাকালের মহাযাত্রী’। বিচারকের সাথে একই অনুষ্ঠানে গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত ‘সেরাকণ্ঠ-২০২৩’-এর ‘সেরাদের সেরা’ টুশি। টুশি বলেন, ‘এবারই প্রথম বিটিভির এ ধরনের আয়োজনে আমার গান গাওয়া। আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই আয়োজনের পরিকল্পনাকারী শ্রদ্ধেয় মিনু আপা, অধরা আপাকে। অধরা আপার গানের গভীরতা অনেক। তার লেখা গানের তাৎপর্য বুঝে গাওয়ার মধ্যে একটি অন্যরকম ভালো লাগা আছে। মিনু আপা কী ভীষণ সুন্দর সুর করেছেন, মন ছুঁয়ে যাওয়ারই মতো সুর। তবে আমার কাছে আরো অনেক বেশি ভালো লেগেছে যে, নারী দিবসের এই আয়োজনে আমি আমার রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্রধান বিচারক সামিনা চৌধুরী ম্যাডামকে পেয়েছি। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। আমি মনে করি তার এই স্নেহ, ভালোবাসা আমার আগামী দিনে চলার পাথেয়। আশা করছি, এই আয়োজনের চারটি গানই শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ অধরা জাহান বলেন, ‘টুশির কণ্ঠ তো এক কথায় ভীষণ মিষ্টি। সেরাকণ্ঠতে যখন ছিল তখনই তার গান শুনেছি। আমি দেখেছি যে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের গাওয়া ও বন্ধুরে প্রাণও বন্ধুরে গানটি গাওয়ার পর তিনি ভীষণ প্রশংসা করেছিলেন।