জনগণের সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেয়ার আহ্বান অধ্যাপক মুজিবুরের

Printed Edition
back-1
রাজশাহীর গোদাগাড়ীতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি : নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, জনগণের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যাগুলো জানা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। শুক্রবার জামায়াতে ইসলামীর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর বলেন, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জনগণের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সভায় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।