কিডনি ভালো রাখে এলাচি
Printed Edition
এলাচি মশলা হলেও এর ঔষধি গুণও রয়েছে। এলাচি কিডনি ভালো রাখে। ব্লাড প্রেশার কমাতে এবং কিডনিতে জমতে থাকা ক্যালসিয়াম (যা একসময় কিডনিতে পাথর তৈরি কারণ হয়ে দাঁড়ায়) ও ইউরিয়া দূর করতে সাহায্য করে এলাচি। তাই স্বাস্থ্যবিশারদরা বলেন, মাঝে মাঝে একটি বা দু’টি এলাচি মুখে নিয়ে চিবিয়ে খেলে কিডনি সমস্যা দূর হয়। বিশেষ করে কিডনিতে পাথর হওয়া ও নেফ্রাইটিস সমস্যা আর থাকে না।
তারা আরো বলেন, খাবারে সুগন্ধ তৈরির পাশাপাশি এলাচি শরীরের ওজন ও চর্বি কমাতে ভূমিকা রাখে। এ ছাড়া, হজম প্রক্রিয়া সক্রিয় রাখে ও রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ফেলে এলাচি। স্বাস্থ্যবিশারদরা আরো বলেন, যদিও ওজন কমানোর কাজ খুব একটা সহজ ব্যাপার নয়, তবে সঠিক ডায়েট প্রক্রিয়ায় এলাচি গ্রহণের মাধ্যমে দেহের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা সম্ভব। মাঝে মাঝে এলাচি মুখে রেখে চিবুলে মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিনাশ ও মাথাব্যথা দূর হয়। মাথাব্যথা হলে, সবুজ চায়ে এলাচি মিশিয়ে পান করা যেতে পারে। এতে মাথাব্যথার পাশাপাশি বদ হজমও দূর হয়। এলাচির মধ্যে থাকা ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন দূর করতে কার্যকরী ভূমিকা রাখে বিধায় নিয়মিত এলাচি খেলে দেহাভ্যন্তরে ক্যান্সারের কোষ সৃষ্টি হতে পারে না। ইন্টারনেট।