সাউথইস্ট ইউনিভার্সিটিতে চতুর্থ আইইইই

Printed Edition
artho-3
সাউথইস্ট ইউনিভার্সিটিতে চতুর্থ আইইইই

কনফারেন্স অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) গত ৪-৫ ডিসেম্বর ৪র্থ আইইইই কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস (PEEIACON 2025)-এর আয়োজন করে। আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনস সোসাইটি (আইএএস) বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

দুই দিনব্যাপী এই ইভেন্টটি শুরু হয় ৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে এসইইউর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে। উদ্বোধনী অধিবেশনের বক্তারা ছিলেন- অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, ভিসি এসইইউ; অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, প্রোভিসি চ্যান্সেলর, এসইইউ; ড. সেলিয়া শাহনাজ, কনফারেন্স চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; ড. শাইখ এ. ফাত্তাহ, টেকনিক্যাল চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. এম ইমামুল হাসান ভূঁইয়া, অর্গানাইজিং চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. দেওয়ান মো: ফরিদ, ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, এসইইউ। এসইইউর ইইই বিভাগের প্রভাষক ফারজানা আলম স্বাগত বক্তব্য দেন।

সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন, আকর্ষণীয় প্লেনারি এবং আমন্ত্রিত আলোচনা ও ওয়ার্কশপ অন্তর্ভুক্ত ছিল। বিজ্ঞপ্তি।