প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ : মার্কিন দূতাবাস

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিতে এবং দুই দেশের সশস্ত্রবাহিনীর মধ্যে বন্ধন আরো গভীর করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ কথা উল্লেখ করে বলা হয়েছে, গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে ঢাকার মার্কিন দূতাবাসের যুক্তরাষ্ট্রের মেরিন এবং বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা একটি যৌথ শারীরিক সুস্থতা এবং সৌহার্দ্য-নির্মাণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। মেরিন কর্পস কমব্যাট ফিটনেস টেস্টকে কেন্দ্র করে এই মহড়া উভয় দেশের সার্ভিস সদস্যদের মধ্যে দলগত কাজ, আস্থা এবং প্রস্তুতিকে উৎসাহিত করে।

এ ব্যাপারে দূতাবাসের প্রতিরা অ্যাটাশে কার্যালয়ের একজন প্রতিনিধি বলেন, যৌথ শারীরিক সুস্থতা এবং সৌহার্দ্য-নির্মাণ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন। প্রশিণ আঞ্চলিক নিরাপত্তার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির ভিত্তি স্থাপনকারী আস্থা এবং দলগত কাজকে শক্তিশালী করে।

দূতাবাস জানিয়েছে, আয়োজনটি দীর্ঘস্থায়ী যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি, যার মধ্যে রয়েছে যৌথ প্রশিণ, মানবিক সহায়তা, দুর্যোগে সাড়াদান এবং পেশাদার সামরিক শিা।