প্রস্তুতি ছাড়াই বিশ^কাপে যাচ্ছে দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

কোনো রকম আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসবে দশম টি-২০ বিশ্বকাপ। ২০ দলের এই আসরকে সামনে রেখে বেশ কিছু দেশের প্রস্তুতি ম্যাচের সূচি সাজালেও বহু দলই বিশ্বকাপের আগ পর্যন্ত টি-২০ ম্যাচের মুখ দেখবে না।

২ ডিসেম্বর চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-২০ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বছরের আন্তর্জাতিক ক্রিকেট মিশন। লিটন দাস, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়দের পরবর্তী আন্তর্জাতিক দায়িত্ব এখন পুরোপুরি নির্ভর করছে টি-২০ বিশ্বকাপকে ঘিরে। এর আগে বাংলাদেশের একমাত্র ফোকাস হতে যাচ্ছে ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি বিপিএল। আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডেরও বিশ্বকাপ শুরুর আগে কোনো আন্তর্জাতিক টি-২০ ম্যাচ পাচ্ছে না।

অপর দিকে ভারত বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে তাদের প্রস্তুতি শুরু করেছে। এই সিরিজ শেষে ভারত আরো দু’টি সিরিজে মোট ৯টি টি-২০ খেলবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকাও ভারত সফর শেষে তারা ঘরের মাঠে স্বাগত জানাবে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে।