বিজয় ঘোষণার অপেক্ষা

Printed Edition
বিজয় দিবস
বিজয় ঘোষণার অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালের আজকের এই দিনে ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী মার্কিন দূতাবাসের মাধ্যমে ভারতের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে বিনা শর্তে আত্মসমর্পণের দাবি জানায়। ভারতীয় সেনাপ্রধান জেনারেল মানেকশ ১৬ ডিসেম্বর সকাল ৯টার মধ্যে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিয়ে এক জরুরি বার্তা পাঠান জেনারেল নিয়াজীর কাছে। বার্তায় তিনি বলেন, আত্মসমর্পণের প্রস্তুতির জন্য আজ ১৫ ডিসেম্বর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সাথে কুশলবিনিময় করেন। পাশাপাশি তিনি আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ।

একাত্তরের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এই ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্বাধীনতার সূর্য ওঠার আগমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বাঙালি জাতিকে মেধাশূন্য করার চেষ্টা চালায়। এর আগে, রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।