দিনাজপুরে সাবেক মন্ত্রী ও মেয়রের বাসভবন ভস্মীভূত

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে পালাতক সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও নিষিদ্ধ আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ভবন ভস্মীভূত হয়েছে। এ সময় সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলাম হোসেন ও আব্দুস সবুরের বাসভবনেও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

থানার ওসি মিজানুর রহমান জানান, শহীদ হাদির হত্যাকারীদের গ্রেফতার দাবিতে দিনভর বিক্ষোভ আন্দোলন চলার একপর্যায়ে শুক্রবার রাতে ছাত্র-জনতা বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাড়িগুলো ভস্মীভূত হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।