সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী

তফসিল থেকে নির্বাচনের ৭ দিন পর্যন্ত অপারেশনাল মোতায়েন

Printed Edition

- আনসার ছাড়া সব বাহিনী ভোটের সময় পাঁচ দিন থাকবে

- সব বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে ইসিতে সমন্বয় সেল হচ্ছে

বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের পর থেকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের সাত দিন পর পর্যন্ত আইনশৃঙ্খলা রা বাহিনীগুলোর অপারেশনাল মোতায়েনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন কমিশনে (ইসি) স্থাপিত আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করেছে ইসি। ইসির উপসচিব মো: মনির হোসেন এই পরিপত্রে স্বাক্ষর করেছেন। নির্বাচনকালীন মোতায়েনে আনসার ও গ্রাম প্রতিরা দল ছাড়া সব বাহিনী ভোটের সময় পাঁচ দিন মোতায়েন থাকবে। ইতোমধ্যে এই নির্দেশনার পরিপত্র সব পর্যায়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে।

পরিপত্র অনুযায়ী আইনশৃঙ্খলা রা বাহিনীগুলোর অপারেশনাল মোতায়েনের বিষয়ে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পরবর্তী সাত দিন পর্যন্ত (নির্বাচনকালীন মোতায়েন ব্যতীত) মোতায়েন থাকবে। আর নির্বাচনকালীন মোতায়েনে আনসার ও গ্রাম প্রতিরা দল ছাড়া সব বাহিনী ভোটের সময় পাঁচ দিন (নির্বাচন পূর্ব তিন দিন, নির্বাচন অনুষ্ঠানের দিন এবং নির্বচন পরবর্তী এক দিন) মোতায়েন থাকবে। আনসারদের জন্য ওই সময় হবে ছয় দিন (নির্বাচনপূর্ব দিন, নিশাচন অনুষ্ঠানের দিন এবং নির্বাচন পরবর্তী এক দিন)। এই সময়কালের মোতায়েনের জন্য কমিশন প্রচলিত নিয়মে বাজেট বরাদ্দ করবে।

মোতায়েনের ধরন

স্থায়ী মোতায়েনে কেন্দ্র অধিত্রেভিত্তিক (শুধু ভোটের সময়কালে পাঁচ দিনের জন্য বিশেষ মোতায়েন)। আর স্থায়ী বা অস্থায়ী চেক পোস্ট (তফসিল ঘোষণার পর থেকে সম্পূর্ণ সময়ের জন্য)।

মোবাইল মোতায়েন

টহল বা আভিযানিক দল (তফসিল ঘোষণার পর থেকে সম্পূর্ণ সময়ের জন্য)। স্ট্রাইকিং ফোর্স (সম্পূর্ণ সময়; বিশেষ করে ভোটের দিন)। সংরতি ফোর্স (তফসিল ঘোষণার পর থেকে সম্পূর্ণ সময়ের জন্য) এলাকাভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে।

ইসিতে আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল

পরিপত্র অনুযায়ী, নির্বাচন কমিশন মন্ত্রণালয়, বিভাগ, বিটিআরসি ও সব বাহিনী ও সংস্থার প্রতিনিধির সমন্বয়ে এই সেল গঠিত হবে। প্রাথমিকভাবে এই সেলের আকার হবে সীমিত। যা ভোটের সময় সাত দিনের জন্য (নির্বাচনের আগে ৪ দিন, ভোটের দিন ও ভোটের পরের ২ দিন) পূর্ণাঙ্গরূণে কাজ করবে। তফসিল ঘোষণার দিন হতে ভোটের পরবর্তী দুই দিন (১২ ডিসেম্বর ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত)।

সমন্বয় নির্দেশাবলি

সংশ্লিষ্ট কমিশন, মন্ত্রণালয়, বিভাগ ও সব বাহিনী সংস্থা থেকে একজন যোগ্য প্রতিনিধি ফোকাল পয়েন্ট হিসেবে নির্বাচন কমিশনের সমন্বয় সেলের সাথে সমন্বয় করবেন। অপতথ্যের প্রভাব ও এর বিস্তার রোধে প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন বাহিনী। সংস্থাগুলো নির্বাচন কমিশনে তথ্য ও প্রযুক্তি সহায়তা প্রদান করবে। নির্বাচন কমিশনের ফোকাল পয়েন্টের নাম ও যোগাযোগের মোবাইল নম্বর হলো, মোহাম্মদ মনির হোসেন, মোবাইল নম্বর ০১৭১৯৫১৮৭৩৪৩, উপসচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা।