ভূমিকম্পে বাঁচাবে খাট!

Printed Edition
back-7
ভূমিকম্পে বাঁচাবে খাট!

নয়া দিগন্ত ডেস্ক

ভূমিকম্পের আগাম পূর্বাভাসের সুযোগ না থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে বেশি। তবে চীনা বিজ্ঞানী ওয়াং ওয়েনক্সি এমন এক বিশেষ বিছানা তৈরি করেছেন, যা ঘুমের মধ্যেও ভূমিকম্পের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতে সক্ষম। তার ডিজাইন করা ওই বিছানা ভূমিকম্প শুরু হলেই স্বয়ংক্রিয়ভাবে ভাঁজ হয়ে শক্ত ইস্পাতের একটি বাক্সে পরিণত হয়। যার ওপর ছাদ ভেঙে পড়লেও ভেতরের মানুষ নিরাপদ থাকেন।

যেভাবে কাজ করে এই খাট-

১. সেন্সর ভূমিকম্প শনাক্ত করলেই সক্রিয় হয় : বিছানায় বসানো বিশেষ সেন্সর সামান্য কম্পনও শনাক্ত করতে পারে। ফলে ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথেই বিছানাটি দ্রুত ভাঁজ হয়ে যায়, মানুষ বিছানার মাঝখানে থাকা নিরাপদ ফাঁকায় পড়ে আর স্বয়ংক্রিয়ভাবে ওপরে ভারী ঢাকনা নেমে এসে তাকে ঢেকে দেয়। ফলে ধ্বংসস্তূপ ভেঙে পড়লেও ভেতরের মানুষ নিরাপদ থাকে।

২. শক্ত ইস্পাতের ফ্রেম : বিছানার বক্সটি উচ্চমানের ইস্পাত দিয়ে তৈরি, যা প্রচণ্ড চাপ, ভারী ধ্বংসাবশেষ এবং কম্পন সহ্য করতে সক্ষম।

৩. ভেতরে জরুরি রেশন ও সরঞ্জাম : এর ভেতরে থাকে পানির বোতল, শুকনো খাবার, হুইসেল, টর্চলাইট ও প্রাথমিক চিকিৎসাসামগ্রী। যা ব্যবহার করে ভেতরে এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকা সম্ভব।