আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Printed Edition

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল বুধবার ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মেস-বাহ-উল ইসলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হেড অফ কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো: জাকির হোসেন; অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খন্দকার আরিফ-উল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী সব গ্রাহক অ্যাস্ট্রা এয়ারওয়েজের সব ডোমেস্টিক ফ্লাইটের টিকেটে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।