মার্কিন প্রযুক্তি কোম্পানির স্থাপনাও ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু

Printed Edition

সিএনএন

মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত বাড়তে থাকায় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর আঞ্চলিক অফিস ও অবকাঠামোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম গতকাল বুধবার এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ শিরোনামের ওই তালিকায় মধ্যপ্রাচ্যে পরিচালিত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিভিন্ন আঞ্চলিক অফিস, ক্লাউড সেবা, ডেটা সেন্টার ও ডেভেলপমেন্ট সেন্টারের কথা উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামো যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’র পরিধিও ধীরে ধীরে বাড়ছে। তালিকায় মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী বেশ কয়েকটি বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, নেভেদা, আইবিএম, ওরাকল ও প্লানটিয়ার টেকনোলজি। অবস্থিত অফিস ও অবকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত কিছু কৌশলগত স্থাপনায় হামলা চালানোর দাবি করেছিল। গত সপ্তাহে বাহরাইনে একটি অ্যামাজন ডেটা সেন্টারে ড্রোন হামলার কথাও ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের আরো দু’টি স্থাপনায় ড্রোন হামলার দাবি করা হয়েছিল।