মুক্তাগাছায় জনতার মুখোমুখি মতিউর রহমান আকন্দ
Printed Edition
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং সংগঠনটির নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হয়েছেন। মুক্তাগাছা পৌর শহরের লক্ষ্মীখোলা এলাকায় গত শনিবার বাদ আসর হতে এশার নামাজের আগপর্যন্ত জনতার মুখোমুখি হয়ে মুক্তাগাছার তরুণ প্রজন্ম ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের ভাবনা জানতে সরাসরি প্রশ্নোত্তরপর্বে অংশগ্রহণ করেন।
জনতার মুখোমুখি অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়। এ সময় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের নির্বাচনী এলাকা মুক্তাগাছা নিয়ে তার ভাবনা সম্পর্কে জানতে চান উপস্থিত জনতা। নির্বাচিত হলে মুক্তাগাছা উপজেলার শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, গ্রাম-শহরের রাস্তাঘাট, নারীদের সামাজিক নিরাপত্তা, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়েকরণীয় সম্পর্কে সরাসরি এবং লিখিতভাবে দুই শ’র অধিক পুরুষ-মহিলার প্রশ্নের উত্তরদেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এ সময় মতিউর রহমান আকন্দ বলেন, আমি মুক্তাগাছায় সংসদ সদস্য নির্বাচিত হলে মুক্তাগাছার উন্নয়ন, সমস্যা, করণীয় বিষয়ে সর্বশেষ তথ্য প্রতি ৬ মাস অন্তর অন্তর জনগণকে অবগত করা হবে।
আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: শামছুল হক, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, পৌর জামায়াতের আমির আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা: মাওলানা আজহারুল ইসলাম শাহীনসহ পৌর জাময়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।