বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সভাপতি মনির, সম্পাদক মালেক

Printed Edition

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

ভোলার বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় বাউফল উপজেলার নূরজাহান গার্ডেনের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সদস্যদের কণ্ঠভোটে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মনিরুল ইসলাম সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আবদুল মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি দৈনিক খোলা কাগজের প্রতিনিধি নাছির পাটোয়ারি, দৈনিক বরিশাল সময়ের প্রতিনিধি কাজী মো: বাবুল, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো: সিরাজুল ইসলাম রুবেল। যুগ্ম সম্পাদক দৈনিক ঢাকা টাইমসের প্রতিনিধি রিয়াজ উদ্দিন বাদশা, দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রতিনিধি বাবুল পালোয়ান।

সাংগঠনিক সম্পাদক দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মিজানুর রহমান। অর্থ সম্পাদক দৈনিক আজকের বরিশালের প্রতিনিধি ফোরকান হোসেন। দফতর সম্পাদক দৈনিক জনবাণীর প্রতিনিধি ছোবাহান হাওলাদার।