বারপুর সিজান একাদশ চ্যাম্পিয়ন
Printed Edition
বগুড়া অফিস
বগুড়া শহরের ধরমপুর মাঠে নিশিন্দারা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বারপুর সিজান একাদশ। মধ্যপাড়া নব যুব সংঘকে গতকাল ২-১ গোলে হারিয়েছে তারা। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়া শহর জামায়াতের আমির ও সদর আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। ফাইনালে সভাপতি ছিলেন দিগন্ত আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এজাজ আহমেদ আসলাম। বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, ১৬ নং ওয়ার্ড জামায়াতের আমির রেজাউল করিম রেজাসহ অন্যরা।