নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
nittodin-2
ঘটন-অঘটন সুন্দরবন

একশ’ তেষট্টি.

নাভিদ হেসে ওঠে। ‘কিরে ব্যাটা, পানি খেয়ে মরতে বসেছিলি। এখনো পানি খাবি। নদীভরা পানি খেলি। এখনো পিপাসা মেটেনি?’ নাভিদের কথার ঢঙে ফুলিও হেসে ওঠে।

এই প্রথম ফুলি নাভিদের সাথে সরাসরি কথা বলে, ‘পানির আগে উনারে কিছু এট্টা খাতি দেন।’

নাভিদ বোকার মতো জিজ্ঞেস করে, ‘কী দেবো?’

‘মুখে এট্টু মধু দেন। নোনা ভাবটা চলি যাবেনে।’

জুয়েল ততক্ষণে ধাতস্ত হয়েছে। উঠে বসেছে। ভিজে চুপচুপে হওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছে। যুবতী একটা মেয়ে তাকে বাঁচিয়েছে বলে এবারে সে লজ্জায় লাল হলো। নাভিদের বের করে দেয়া মধু একটু চাখল। তারপর টিনের গ্লাসে মিষ্টি পানি খেল।

নাভিদ বলল, ‘যা কাপড় চেঞ্জ কর। ভেতরে যা।’ তারপর ফুলির দিকে তাকিয়ে বলল, ‘তুমিও তোমাদের নৌকায় গিয়ে কাপড় পাল্টে ফেল। ঠাণ্ডা লেগে যাবে। পরার মতো কাপড় আছে না?’ (চলবে)