ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

Printed Edition

ব্লুমবার্গ

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ইউরোপের পরিবর্তে বিকল্প বাজারে জোর দেয়ার অংশ হিসেবে দেশটি ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে পারে। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন ২০২৭ সালের শেষ নাগাদ রাশিয়ার পাইপলাইনের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া তার গ্যাস সরবরাহ ইউরোপের বাইরে অন্য বাজারে সরিয়ে নেয়ার বিষয়টি মূল্যায়ন করবে।

তিনি বলেন, এখন নতুন নতুন বাজার উন্মুক্ত হচ্ছে। হয়তো ইউরোপীয় বাজারে সরবরাহ এখনই বন্ধ করে দেয়া আমাদের জন্য ভালো হবে। যে বাজারগুলো খুলছে সেখানে গিয়ে অবস্থান শক্ত করা যেতে পারে। মধ্যপ্রাচ্যে সঙ্ঘাত বাড়ার প্রোপটে চলতি সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে পরে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ চলাচল সুরার পরিকল্পনা করছে জানালে দাম কিছুটা কমে আসে। পুতিন বলেন, ইউরোপের পরিবর্তে বিকল্প বাজারে গ্যাস সরবরাহ বাড়ানো হলে তা অন্য কিছু জ্বালানি রফতানিকারক দেশের পথ অনুসরণ করার মতোই হবে।

তার কথায়, এমন কিছু ক্রেতা এরই মধ্যে এসেছে যারা একই প্রাকৃতিক গ্যাস বেশি দামে কিনতে প্রস্তুত। ফলে ইউরোপের পরিবর্তে সেই বাজারে সরবরাহ দেয়া সম্ভব।