ভাঙ্গায় ৪০ ড্রাম বিটুমিন লুট
Printed Edition
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের কইডুবি রেলক্রসিং সংলগ্ন স্থানে দুর্বৃত্ত দল নৈশপ্রহরীকে হাত-মুখ বেঁধে বিল্লাল কনস্ট্রাকশনের রাস্তার ঢালাইয়ের কাজে ব্যবহৃত ৪০টি ড্রাম ভর্তি বিটুমিন লুটে নিয়েছে।
জানা গেছে, পৌরদরের মহিলা কলেজ রোড থেকে বাস্তখোলা সড়ক পর্যন্ত প্রায় ৭ কিমি. পর্যন্ত রাস্তার কার্পেটিংয়ের কাজের জন্য রেলক্রসিং সংলগ্ন স্থানে ৭০টি বিটুমিন ভর্তি ড্রাম রাখা হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে একটি ট্রাক থেকে এক দল দুর্বত্ত নৈশপ্রহরী আ: রাজ্জাকের হাত, মুখ বেঁধে ফেলে। এ সময় দুর্বৃত্তরা দল ৪০টি বিটুমিন ভর্তি ড্রাম দুর্বৃত্ত দল ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। নৈশপ্রহরী আ: রাজ্জাক বলেন, আমি পাহারায় থাকা অবস্থায় একটি ট্রাক থেকে ছয়-সাত জনের দুর্বৃত্ত দল আমাকে হাত, মুখ বেঁধে ড্রাম ভর্তি বিটুমিনগুলো নিয়ে যায়। আমি আতঙ্কের মধ্যে আছি। এ ব্যাপারে প্রজেক্ট ম্যানেজার আরিফ হোসেন বলেন, আমার প্রজেক্ট থেকে বিটুমিনের ড্রাম ভর্তি ৪০টি ড্রাম লুট হয়েছে এর মূল্য ছয় লাখ টাকা বলে জানান তিনি। এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই মশিউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিবরণ জেনেছি। পরে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।