ফুলকুঁড়ি আসরের জাতীয় শাখা প্রতিনিধি সমাবেশ

Printed Edition
3rd-6
রাজধানীর একটি অডিটোরিয়ামে শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ‘জাতীয় শাখা প্রতিনিধি সমাবেশ-২৬’ গত শনিবার রাজধানী ঢাকার একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান পরিচালক মুজাহিদুল ইসলামের পরিচালনায় ও সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা সভাপতি (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন আজাদ। অতিথি হিসেবে আরো ছিলেন আসরের সাবেক সহকারী প্রধান পরিচালক নাসির আহমেদ ফয়সাল, সাবেক প্রধান পরিচালক এম এ কে শাহিন চৌধুরী ও সাইফুল ইসলাম।

২০২৫ সেশনে সারা বছরের কার্যক্রমের ওপর ভিত্তি করে মহানগরী, শহর ও জেলাপর্যায়ে শ্রেষ্ঠ শাখা হিসেবে নির্বাচিত হয় যথাক্রমে চট্টগ্রাম মহানগরী নীহারিকা, কক্সবাজার শহর ও নওগাঁ জেলা শাখা। এ ছাড়াও ঢাকা মহানগরী শতদল ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখাকে উৎসাহমূলক পুরস্কার দেয়া হয়। দেশজুড়ে বিস্তৃত ফুলকুঁড়ি আসরের বিভিন্ন শাখা। সারা দেশ থেকে আগত শাখাগুলোর পরিচালক ও সহকারী পরিচালকরা ওই প্রতিনিধি সমাবেশে অংশ নেন। এ সময় সংগঠনের বিভিন্ন দিক, কাজের ধরন, আদর্শ শিশু সংগঠক, চৌকস লোকবল তৈরিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রতিনিধি সমাবেশে ফুলকুঁড়ি আসরের বিগত বছরে প্রতিবেদন উপস্থাপন এবং ২০২৬ সালের কাজের পরিকল্পনা প্রণয়ন করা হয়। উল্লেখ্য, এই সমাবেশে আসরের সুবর্ণজয়ন্তী স্মারক উম্মোচন করা হয়। বিজ্ঞপ্তি।