মাকবুল আহমদ
Printed Edition
উপজেলা মাদরাসা শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক ও সুফিয়া দারুল আমান দাখিল মাদরাসার সুপার মাওলানা মাকবুল আহমদ (৫৫) স্ট্রোকজনিত কারণে বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শুক্রবার বাদ আসর তার কর্মস্থল একই মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ জানাজা নামাজে উপস্থিত থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন। কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা।