মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনা, ১ হাজার লিটার ডিজেল উদ্ধার
Printed Edition
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলার কাছে তেলবাহী ট্রেন দুর্ঘটনার পর প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার রাত সোয়া নয়টায় চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনের পঁাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে একটি বগি পাশের জলাশয়ে ডুবে যায় এবং অন্য বগিগুলো থেকে ডিজেল ছড়িয়ে পড়তে থাকে।
দুর্ঘটনার পর একদল অসাধু ব্যক্তি ডিজেল সরিয়ে নেয়ার চেষ্টা করলে বিজিবির মনতলা বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিজিবি সদস্যরা বগি থেকে পড়তে থাকা ডিজেল ড্রাম ও জার কিনে সংগ্রহ করে সংরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় প্রায় হাজার লিটার জ্বালানি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ১০টা পর্যন্ত তিগ্রস্ত পঁঁঁাঁচটি বগির মধ্যে দু’টি সোজা করা হয়েছে। অন্য দু’টি বগি উদ্ধারের কাজ চলছে এবং একটি এখনো পানিতে নিমজ্জিত। উদ্ধার কাজ শেষ হওয়া পর্যন্ত ওই এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।