ইয়েস কার্ড পাবেন ফুটবলাররা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের টার্গেট এখন অনূর্ধ্ব-১৬-১৭ সাফে চ্যাম্পিয়ন হওয়া। এ জন্য অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল থেকে যে ১২৮ জনকে বাছাই করা হয়েছে তাদের ক্যাম্পে ডাকা হবে। কমলাপুর স্টেডিয়ামে আগামীকাল থেকে তিন দফা এই ট্রায়াল থেকে ৩০-৩৫ জনকে বাছাই করা হবে। এরপর তাদের দেয়া হবে ইয়েস কার্ড। গতকাল সভা শেষে জানান বাফুফের অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল কমিটির চেয়ারম্যান মনজুরুল করিম। তার মতে, ‘এই ইয়েস কার্ড দেয়া হবে তাদের উৎসাহ দেয়ার জন্য।’ বাছাইয়ে ডাক পাওয়া প্রত্যেক খেলোয়াড়কে যাতায়াত ভাড়া এবং জার্সি দেবে। বাফুফে ডেভেলপমেন্ট কাপ নামে ম্যাচ খেলবে এই বাছাইকৃত ফুটবলাররা।