ইরানের বিপক্ষে কিছু মুসলিম দেশের অবস্থানের নিন্দা মুসলিম লীগের

Printed Edition

বাংলাদেশ মুসলিম লীগ এর সভানেত্রী জুবায়েদা কাদের চোধুরীর আহ্বানে ঈদ- পরবর্তী দলীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি বৈশ্বিক রাজনীতিতে আমেরিকা ইরান যুদ্ধের নিন্দা, দলীয় শৃঙ্খলা, গতিশীলতা, জাতীয় কাউন্সিল অধিবেশন ও দলের গঠনতন্ত্র এবং সমকালীন রাজনীতি বিষয়ে আলোচনা করেন। তিনি দেশকে সমৃদ্ধ করার জন্য দলীয় নেতাকর্মীদের ত্যাগ ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনে নিষ্পেষিত জনগণকে তাদের সর্বোচ্চ ত্যাগ ও ধৈর্য্য ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার জন্য এবং মিতব্যায়ী হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

পল্টনের মুসলিম লীগের অস্থায়ী কার্যালয়ে গতকাল বিকেলে দলীয় সভানেত্রী জুবায়েদা কাদের চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ জসীমউদ্দীন, আকবর হোসেন পাঠান, তারেক জমির সজীব, এসআই মিলন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ডক্টর হাজেরা বেগম, অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, ইঞ্জিনিয়ার ওসমান গনি এবং কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা। বিজ্ঞপ্তি।