জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পঞ্চম অধ্যায়: বাংলাদেশ : রাষ্ট্র ও সরকারব্যবস্থা

Printed Edition
sy-4
জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর।

সুপ্রিয় জুনিয়র বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : বাংলাদেশের রাষ্ট্র ও সরকারব্যবস্থা’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১৩। একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?

ক. এক দলের শাসন

খ. প্রধানমন্ত্রীর শাসন

গ. রাষ্ট্রপতির শাসন

ঘ. একাধিক ব্যক্তির শাসন

১৪। কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণের অধিকার ও মতামতের কোনো স্থান নেই ?

ক. সমাজতন্ত্র

খ. গণতন্ত্র

গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র

ঘ. একনায়কতন্ত্র

১৫। রাষ্ট্রপ্রধান কিভাবে ক্ষমতা লাভ করবেন তার ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

ক. ৫ ভাগে খ. ৪ ভাগে

গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে

১৬। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো-

ক. যেখানে মন্ত্রী সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন

খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন

গ. যেখানে রাষ্ট্রপতি সুশীলসমাজের ভোটে নির্বাচিত হন

ঘ. যেখানে রাষ্ট্রপতি বিচারপতিদের ভোটে নির্বাচিত হন

উত্তর: ১৩। ক, ১৪। ঘ, ১৫। ঘ, ১৬। খ।