ই ন্দো নে শি য়া র রূ প ক থা
সাগরকন্যার অ্যাডভেঞ্চার
ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
Printed Edition
(গত দিনের পর)
সেই আভায় বসে আছে তান্ত্রিক আন্দ্রারিণী। কী বিশাল ও ভয়ঙ্কর কিম্ভূতকিমাকার চেহারা তার!
শরীরটা কালো অক্টোপাসের মতো লতানো। অসংখ্য সর্পিল বাহু দ্বারা বেষ্টিত। চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। আর মাথার ওপর সে বসিয়ে রেখেছে অদ্ভুত এক মুকুট। মুকুটটি ঝিনুক আর হেমগুল্ম লতা দিয়ে তৈরি। মুকুটের গায়ে কিলবিল করছে এককোষী হাইড্রা নামের প্রাণী। প্রাণীগুলো এককোষী হলে কি হবে, দেখতে বেশ বড় জোঁকের মতো, তবে সাদা রঙের।
‘স্বাগতম, নীল প্রবালের রাজকুমারী মেরিন্তারা’। জাদুবিদ্যায় পারদর্শী তান্ত্রিক আন্দ্রারিণী ভেজা ভেজা কর্কশ স্বরে সম্মোধন জানায় রাজকন্যা মেরিন্তারাকে। মুখে তার কপট হাসি। আন্দ্রারিণীর কণ্ঠস্বর শুনে মেরিন্তারার মনে হলো কঙ্করে কঙ্করে ঘষা লাগা কয়েকটি কাচের টুকরো বুজি বেজে উঠল। এমন হাসি শুনে মেরিন্তারার অস্বস্তি আরো বেড়ে গেল। তবুও নিজেকে সামলে নিলো সে। নিজের প্রয়োজনেই তো এসেছে। জেনে শুনেই এসেছে সে জল-ডাইনির কাছে।
(চলবে)