মাইগভ ই-টিকিটিং সেবায় যুক্ত হলো ময়নামতি জাদুঘর ও শালবন বিহার
Printed Edition
দর্শনার্থীদের সেবা আরো সহজ, স্বচ্ছ ও নির্বিঘœ করতে প্রতœতত্ত্ব অধিদফতরের আওতাধীন কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি জাদুঘর ও শালবন বিহারে চালু হলো এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর মাইগভ ই-টিকিটিং সেবা। শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সেবাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এখন থেকে দর্শনার্থীরা বঃরপশবঃরহম.সুমড়া.নফ/সধরহধসধঃর-সঁংবঁস ওয়েবসাইটে গিয়ে অনলাইনে পেমেন্টের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতœতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। এ সময় এটুআইর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো: রশিদুল মান্নাফ কবীর, মাইগভ টিম লিড (উপসচিব) ফজলুল জাহিদ পাভেল, আঞ্চলিক পরিচালক ড. মোছা: নাহিদ সুলতানা, কাস্টোডিয়ান মো: শাহীন আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবিনা আলম নিজ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করেন এবং কিউআর কোড স্ক্যান করে প্রবেশের মাধ্যমে মাইগভ ই-টিকিটিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।