ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

Printed Edition
Nitto-2
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

লাউতান সিংহের নীল প্রবাল প্রাসাদের উত্তর-পশ্চিম দিকে ছিল এমনই একটি জায়গা, যেখানে শত শত বছর ধরে ডুবে আছে মহামূল্যবান বড় বড় বাণিজ্যিক পোত ও সওদাগরি জাহাজ। ওসব জাহাজের ভেতরে মেরিন্তারা খুঁজে ফেরে মানুষের মূলবান কত কী! মানুষের পোশাক, মাথার মুকুট, হাতের ঘড়ি, গায়ের গয়না, হীরে, জহরত, পাগড়ি, চশমা, তরবারি, জুতা, স্যান্ডেল, আরশি, খাবারের প্লেট, পানপাত্র ইত্যাদি।

মেরিন্তারার একটি মজার অভ্যাস আছে। জাহাজের ভেতরে যা কিছু পাওয়া যায়, সবকিছু সে কুড়িয়ে নিয়ে আসে প্রবাল প্রাসাদের ভেতরে তার নিজের শয়নকক্ষে। সেখানে থরে থরে সাজানো আলমিরাতে সেগুলো সুন্দর করে গুছিলে রাখে। যখনই মেরিন্তারা নিজের শয়নকক্ষে একা একা বিশ্রাম নেয়, সে ভাবতে থাকে- উপরে ডাঙার মানুষগুলো না জানি কেমন তারা। কেমন তাদের আচরণ, কেমন তাদের মন, কেমন তাদের হৃদয়। (চলবে)