শিক্ষামন্ত্রীর সাথে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সাক্ষাৎ
Printed Edition
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম আর কবীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ২২ ফেব্রুয়ারি নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সাথে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করে। প্রফেসর ড. এম আর কবীর মন্ত্রীকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী ও ড্যাফোডিল গ্রুপের নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।