আমরা সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চাই : মতিউর রহমান আকন্দ

Printed Edition

বগুড়া অফিস

বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, আমরা সমাজে ন্যায়বিচার নিশিচত করতে চাই। এ জন্য বিচার বঞ্চিত অসহায়দের আইনি সহায়তা দেবো। এ কাজে আইনজীবীদের সহযোগিতা চাই। গত মঙ্গলবার বিকেলে ল-ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, আইনজীবিদের পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা ও কাজ করতে চাই। এ সময় তিনি কোরআনের আলোকে জীবন পরিচালনার জন্য আইনজীবিেেদর প্রতি আহ্বান জানান। সংগঠনের বগুড়া ইউনিট সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামী বগুড়া শহর আমির ও বগুড়া সদর আসনের উপনির্বাচনে এমপি প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, জেলা জামায়াতের আমরীর মাওলানা আব্দুল হক সরকার, শহর সেক্রেটারি আব্দুল মালেক, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।