কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিা সহায়তা বৃদ্ধি করবে ইউজিসি
Printed Edition
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিা, মেধা বিকাশ ও উচ্চশিা নিশ্চিত করতে বিদ্যমান মেধাবৃত্তি ও শিা সহায়তার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মচারী কল্যাণ তহবিল পরিচালনা পরিষদের ৬৯তম সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
সভায় চেয়ারম্যান বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সন্তানদের শিাগত অগ্রগতি ও মেধা বিকাশে কার্যকর সহায়তা প্রদান করা জরুরি। শিা সহায়তা বৃদ্ধি করা হলে পরিবারগুলোতে স্থিতিশীলতা তৈরি হবে, যা কর্মেেত্র মনোযোগ ও দতা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে।
সভায় কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি এবং পরীার ফি বাবদ ছয় লাখ ৯২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত চিকিৎসার জন্য মোট পাঁচ লাখ ৬৪ হাজার ৫৫ টাকা অনুমোদন দেয়া হয়।
এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তার জন্য তিন লাখ ৭২ হাজার ৬৯২ টাকা অনুমোদন করা হয়।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো: সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, সচিব ড. মো: ফখরুল ইসলাম, ইউজিসির পরিচালক এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো: ওমর ফারুখ, ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: নাজমুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।