লিটনের ফেরার ম্যাচে উত্তরাঞ্চল ফাইনালে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এক ম্যাচ বাকি থাকতে টানা দ্বিতীয় জয়ে ফাইনাল নিশ্চিত করেছে উত্তরাঞ্চল। রান রেট বেশ ভালো থাকায় দ্বিতীয় জয় দিয়েই বিসিএলের ফাইনালে উঠে গেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচে পূর্বাঞ্চলকে ৫৪ রানে হারানোর পর গতকাল দক্ষিণাঞ্চলকে হারাল ৬ উইকেটে।
দলের জয়ের সাথে স্বস্তির খবর, রানে ফিরেছেন লিটন দাস। আন্তর্জাতিক ওয়ানডেতে শেষ ১৪ ইনিংসে তার ব্যাটে কোনো ফিফটি নেই। শেষ আট ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। বিসিএলের শুরুটাও ভালো ছিল না। পূর্বাঞ্চলের বিপে প্রথম ম্যাচে ২৪ বলে মাত্র ১০ রান করে আউট হন। ছিল না কোনো বাউন্ডারি। গতকাল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৬৫ বলে ৬ বাউন্ডারিতে অপরাজিত ৫৫ রান করেন লিটন।
টস হেরে ব্যাট করতে নেমে মিঠুনের ৫৫*, সোহানের ২৪, রবিউল হকের ২৯ রানের সুবাদে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৩০.৫ ওভারে ১০ উইকেটে ১৪৪ রান। নাহিদ রানা ৭ ওভারে ৪৭ রানে টপ অর্ডারের ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা। ল্য তাড়ায় লিটন দাসের ৫৫*, তৌহিদ হৃদয়ের ৩৩ রানের সুবাদে ২৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান করে দ্বিতীয় জয় তুলে নেয় উত্তরাঞ্চল। মোস্তাফিজের ৫ ওভারে ২৩ রানে শিকার তিন উইকেট।
পূর্বাঞ্চল-মধ্যাঞ্চল
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রানই করতে পারে পূর্বাঞ্চলের ব্যাটাররা। রাকিবুল হাসান ৩টি, রিপন মন্ডল ও তাসমিন দু’টি করে উইকেট নেন।
জবাবে, ৪৫.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪০ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় মধ্যাঞ্চল। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ৮২ রান করেন। শেষ দিকে আবু হায়দার রনি ৪২ বলে ছয় বার ও চার ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকলে ৫ উইকেটে সহজ জয় পায় মধ্যাঞ্চল।