চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, একজন গ্রেফতার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
একের পর এক চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হোটেল ব্যবসায়ী মো: আলমগীর। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেই চাঁদাবাজির সাথে জড়িত প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২-এর একটি টিম।
সূত্রমতে, শেরেবাংলানগর এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন ভুক্তভোগী আলমগীর। সম্প্রতি অভিযুক্ত জাকিরসহ তার বাহিনীর সদস্যরা তার কাছে চাঁদার দাবি নিয়ে হাজির হয়। চাঁদা দিতে না চাইলে আলমগীর ও তার পরিবারের উপর হামলা চালানো হবে বলে হুমকি দেয়া হয়। এরপর থেকে সময়ে অসময়ে বিভিন্ন মাধ্যমে তারা হুমকি দিতে থাকে। বাধ্য হয়ে প্রথমে এক লাখ টাকা দেন আলমগীর। কিছুদিন পর আবারো অস্ত্র নিয়ে আসে একই বাহিনীর সদস্যরা। এই ধাপে আরো ৫০ হাজার টাকা নিয়ে যায়। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি চাঁদাবাজরা।