গোমস্তাপুরে উপজেলা কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিময়

Printed Edition
bangla-4
গোমস্তাপুর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য ড. মিজানুর রহমান : নয়া দিগন্ত

গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) সংবাদদাতা

গোমস্তাপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।

উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা।

সভায় প্রধান অতিথি ড. মিজানুর রহমান সাধারণ নাগরিকদের কাজে যাতে কোনো হয়রানি না হয় তা দেখার নির্দেশ দেন। এ ছাড়া গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ লিটার তেল জেনারেটরের জন্য ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। সাংবাদিকদের উপস্থিতিতে তিনি আরো বলেন, জনগণের সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, আর এজন্য স্থানীয় প্রশাসনকে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।