জনগণ এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় বসাতে চায় : ডা: তাহের
Printed Edition
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের আকাক্সক্ষা ছিল ইসলামী দলগুলোকে ক্ষমতা দেয়া। নানা কারণে জনগণের সেই আকাক্সক্ষা পূরণ হয়নি। গত বছর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে আধিপত্যবাদবিরোধী ওসমান হাদিকে খুন করেছে সন্ত্রাসীরা। হাদির হত্যাকারীদের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়। এ জন্য আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
পৌরসভার নির্বাচনী পরিচালক ও উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের উপজেলার সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর নায়েবে আমির কাজী মো: ইয়াছিন, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল প্রমুখ।