ঘিওরে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল

Printed Edition

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদল এই দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান নান্নু, দফতর সম্পাদক তৌহিদুল ইসলাম সুজন, অর্থ সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল এবং যুবনেতা ওমর, পীযুষ ও সাদ্দাম।

মাহফিলে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, জাতির ক্রান্তিকালে খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। দেশ ও গণতন্ত্রের জন্য জীবনভর সংগ্রাম করা এই নেত্রীর সুস্থতা কামনায় দেশের মানুষ আজ একত্রিত হয়ে দোয়া করছে। সবার প্রার্থনায় তিনি সুস্থ হয়ে দ্রুতই দেশের রাজনীতিতে ফিরে আসবেন বলে আমরা বিশ্বাস করি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া, ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরশেদ খান, ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম নাঈম প্রমুখ।