নারী দিবসে ইউনিভার্সেল মেডিক্যালের আয়োজন

Printed Edition

প্রতি বছরের মতো এবারো ‘বিশ্ব নারী দিবস’ উপলে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার কথা বিবেচনা করে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রি উইমেন হেলথ ডে’।

রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশেষায়িত এই মেডিক্যাল ক্যাম্পে প্রায় তিন শতাধিক নারীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেয়া হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী জানান, ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল একটি নিছক প্রাইভেট হসপিটাল নয়। সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। আমরা ভবিষ্যতেও রোগীবান্ধব ও জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান পালন করে যাবো।’

দিনের শুরুতে বিশ্ব নারী দিবসের কার্যক্রম উদ্বোধন করেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তী। এরপর হাসপাতালের সম্মেলনকে রেস্ট্রেইন আয়োজিত মিস ও মিসেস ডক্টরস-২০২৫-এর ১৩ জন গ্ল্যামার ডাক্তারকে বিভিন্ন ফিটনেস, নিউট্রিশন ও গুড/ব্যাড মেডিক্যাল প্র্যাকটিস এবং ডক্টর-পেশেন্ট রিলেশনশিপের ওপর গ্রুমিং করান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী, পাবলিক হেলথ স্পেশালিস্ট ডা: রাইয়াতুন তেহরিন, নিউট্রিশনিস্ট ফারিয়া ইসলাম এবং রেস্ট্রেইনের প্রধান নির্বাহী ডা: হাসান মাহমুদ ও সমন্বয়ক ডা: সোহা। বিজ্ঞপ্তি।