ডেমরায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ডেমরার সালামবাগ এলাকার একটি বাসা থেকে রিনা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। রিনার পুত্রবধূ ফাতেমা খাতুন বলেন, পারিবারিক কলহে নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন আমার শাশুড়ি। পরে আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। নিহত রিনা বেগগের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার রড-মানকা গ্রামে। বর্তমানে ডেমরার সালামবাগ এলাকার একটি বাসায় স্বামী ইসমাইল হোসেনের সাথে থাকতেন।
এ ছাড়াও শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আবুল হোসাইন (৮৭) নামে এক কয়েদি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৮ নভেম্বর তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কারারক্ষী মো: আরমান বলেন, গত ২৮ নভেম্বর রাত ৮টার দিকে আবুল হোসাইন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান। আবুল হোসাইন কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি হিসেবে ছিলেন।